OUR HOSTEL

OUR HOSTEL RULES

১। প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে।

২। ফজরের নামাজ বাদ প্রত্যেক ছাত্রের কুড়ি (২০) মিনিট করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে।

৩। পোশাক-পরিচ্ছদ সুন্নতের অনুসরণ করতে হবে এবং মাদ্রাসার ইউনিফর্ম—সাদা পায়জামা, গোল পাঞ্জাবি ও টুপি পরতে হবে।

৪। ইসলামী শরিয়ত অনুযায়ী চুল, দাড়ি রাখা ও পোশাক পরিধান করতে হবে। প্যান্ট, শার্ট কঠোরভাবে নিষিদ্ধ।

৫। ক্যামেরাযুক্ত মোবাইল ও চিপ ব্যবহার করা যাবে না।

৬। প্রত্যহ সকালে কমপক্ষে তিন ঘণ্টা ও রাতে চার ঘণ্টা পড়াশোনায় মগ্ন থাকতে হবে।

৭। হোস্টেলে থাকাকালীন মাদ্রাসার ক্লাস ত্যাগ করা যাবে না।

৮। বিনা অনুমতিতে সন্ধ্যার পরে বাজারে ঘোরাফেরা করা যাবে না।

৯। হোস্টেল ইনচার্জের অনুমতি ছাড়া কেউ কোথাও যেতে পারবে না।

১০। নির্দিষ্ট সময় ছাড়া কোনো প্রকার খেলাধুলা করা যাবে না।

১১। নিজেদের মধ্যে কোনো প্রকার ঝগড়া-বিবাদ করা যাবে না। যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে হোস্টেল ইনচার্জের কাছে রিপোর্ট করতে হবে।

১২। দেওয়ালের গায়ে থুতু এবং পানের পিক ফেলা যাবে না এবং হোস্টেলের সম্মুখে কোনো প্রকার ময়লা ফেলা চলবে না।

১৩। নিজের রুম ছেড়ে অন্য রুমে গিয়ে অযথা গল্প করে সময় নষ্ট করা যাবে না।

১৪। ছাত্রাবাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেক ছাত্রের নিজেকে নিতে হবে।

১৫। ছুটিতে হোস্টেল বন্ধ হওয়ার পূর্বে ছাত্রদের বাড়ি যাওয়া যাবে না। বিশেষ প্রয়োজনে বাড়ি যেতে হলে হোস্টেল সুপারের অনুমতি নিতে হবে।

১৬। ছুটির পর মাদ্রাসা খোলার দিন হোস্টেলে অবশ্যই হাজির থাকতে হবে।

Scroll to Top